Tollywood mourns Rahul’s untimely demise; an emotional tribute from Dev during election campaigning in Cooch Behar

Entertainment Bollywood

Posted by Aryan on 2026-03-30 15:24:03 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 15


Tollywood mourns Rahul’s untimely demise; an emotional tribute from Dev during election campaigning in Cooch Behar

রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড, কোচবিহারে প্রচারে এসে আবেগঘন দেবের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ:

কোচবিহার, ৩০ মার্চঃ অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা তথা সাংসদ Dev। কোচবিহারের চান্দামারিতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে তিনি রাহুলের সঙ্গে কাটানো ব্যক্তিগত স্মৃতি তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন।

দেব বলেন, “রাহুলের চলে যাওয়ায় ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে খুবই বিশেষ।” তিনি জানান, একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি কাজের বাইরেও তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাহুলকে “প্রাণবন্ত ও সহজ-সরল মানুষ” হিসেবেই মনে রাখবেন বলে জানান দেব।

সমুদ্রের জলে পড়ে রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন। একই সঙ্গে তিনি রাহুলের পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিন নির্বাচনী প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সহকর্মীর মৃত্যুতে নিজের অনুভূতি প্রকাশ করেন দেব। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তাঁর এই মানবিক দিক বিশেষভাবে নজর কেড়েছে।

টলিউডের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন রাহুল। তাঁর অকাল প্রয়াণে ইন্ডাস্ট্রিতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলেই মত! 

Search
Leave a Comment: