Jamia Shines in UPSC: 38 Candidates from RCA Qualify, 4 in Top 50

Entertainment Television

Posted by Aryan on 2026-03-07 08:48:48 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 42


Jamia Shines in UPSC: 38 Candidates from RCA Qualify, 4 in Top 50

UPSC-এ জামিয়ার সাফল্যের ঝলক: RCA থেকে উত্তীর্ণ ৩৮, টপ ৫০-এ চার


নয়া দিল্লি :--

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় আবারও সাফল্যের নজির গড়ল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালের পরীক্ষার ফল প্রকাশে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি (RCA) থেকে মোট ৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে বিভিন্ন অল ইন্ডিয়া ও কেন্দ্রীয় পরিষেবায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন অল ইন্ডিয়া টপ ৫০–এর মধ্যে জায়গা করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। তারা যথাক্রমে ৭, ১৪, ২৪ এবং ২৯ নম্বর র‍্যাঙ্ক অর্জন করেছেন।

জামিয়া মিলিয়া ইসলামিয়ার সেন্টার ফর কোচিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-এর অধীনে পরিচালিত এই রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি বহু বছর ধরেই সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির কেন্দ্র হিসেবে পরিচিত। এবারের ফলাফল সেই ধারাবাহিকতাকেই আরও একবার প্রমাণ করল। উল্লেখযোগ্য বিষয় হল, উত্তীর্ণদের মধ্যে ১৫ জন নারী প্রার্থী রয়েছেন, যা সিভিল সার্ভিসে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের দিকটিকেও সামনে এনেছে।

এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য মাজহার আসিফ এবং রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাব আলম রিজভি সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। উপাচার্য বলেন, “আমাদের ছাত্রছাত্রীরা যে সাফল্য অর্জন করেছে, তা গোটা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের মুহূর্ত।”

অ্যাকাডেমির প্রধান অধ্যাপিকা সামিনা বানো জানান, শিক্ষার্থীদের নিষ্ঠা ও ধারাবাহিক পরিশ্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহায়তা এবং মেন্টরশিপ এই সাফল্যের পিছনে বড় ভূমিকা নিয়েছে। তাঁর কথায়, এই অর্জন ভবিষ্যতের UPSC প্রার্থীদের জন্যও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

Search
Leave a Comment: